সর্বশেষ
আন্তর্জাতিক

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে আগুন, নিরাপদে ২৪ ভারতীয় নাবিক

08 Jun 2026 11 views

ইরান-ইসরায়েলের হামলা-পাল্টা হামলা ঘিরে সৃষ্ট উত্তেজনার মাঝেই ওমান উপকূলে ‘ম্যারিভেক্স’ নামের একটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ঘটেছে।

সোমবার (৮ জুন) ওই ট্যাংকারে আকস্মিকভাবে আগুন ধরে যায়। ট্যাংকারটিতে ২৪ জন ভারতীয় নাবিক রয়েছেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওমানে নিযুক্ত ভারতীয় দূতাবাস বলেছে, ‌‌ভারতীয় নাবিকবাহী একটি জাহাজের দুর্ঘটনার কবলে পড়ার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে মিশন। তাদের উদ্ধার ও নিরাপত্তার জন্য আমরা ওমানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।

ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিচালক ওপেশ কুমার শর্মা বলেন, ট্যাংকারে অবস্থানরত সব ভারতীয় নাবিক বর্তমানে নিরাপদ রয়েছেন। তাদের নিরাপত্তা নিশ্চিতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশে আমাদের ভারতীয় মিশন, ভারতীয় নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করছি।

তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপরিবহন মহাপরিচালকের কার্যালয়ের মাধ্যমে এখন পর্যন্ত ৩ হাজার ৫০৬ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। তাদের মধ্যে গত ৯৬ ঘণ্টায় ৩২ জনকে ফিরিয়ে আনা হয়েছে।

Share: Facebook X WhatsApp